Posts

নজর কাড়লেন ইমরুল-মুশফিক-নাসির

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতিটা ভালোই হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের। শুধু সৌম্য সরকার ছাড়া সবাই ভালো ব্যাটিং করে নজর কেড়েছেন। ইমরুল কায়েস করেছেন ঝড়ো সেঞ্চুরি। অর্ধশতক পেয়েছেন রানখরায় ভুগতে থাকা মুশফিকুর রহিম। বিসিবি একাদশের অধিনায়ক নাসির হোসেনও খেলেছেন ৪৬ রানের ইনিংস। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ পেয়েছে ৩০৯ রানের বড় সংগ্রহ। ইমরুল, মুশফিক ও নাসিরের ভালো ব্যাটিংয়ে ৪০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছিল বিসিবি একাদশ। কিন্তু শেষ ১০ ওভারে ভালো নৈপুণ্য দেখিয়ে স্কোরটা প্রত্যাশা অনুযায়ী বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ছয়টি উইকেট হারিয়ে শেষ ১০ ওভারে যোগ হয়েছে ৪৯ রান। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচে মাত্র ৩১ রান করেছিলেন সৌম্য। আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ হয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে আরেক ওপেনার ইমরুল কায়েস খেলেছেন ৯১ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস। মেরেছেন ১১টি চার ও ছয়টি ছয়। প্রস্তুতি ম্যাচে ঝড়ো এই শতক হাঁকিয়ে ওয়ানডে সিরিজের প্রথম একাদশে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও জোরদার করেছেন ইমরুল। রানখরায় ভুগ...
oremama site.  this is first post in oremama site. oremama site only for smart people who always  wants new something